৪ আসনে নতুন করে পোস্টাল ব্যালট ছাপছে ইসি

জনতার কণ্ঠ ডেস্ক :

আদালতের নির্দেশনায় প্রার্থিতার পরিবর্তন, প্রবাসী ভোটারের জন্য ব্যালট স্থগিত

আদালতের নির্দেশনায় দেশের ৪টি সংসদীয় আসনে নতুন করে প্রায় ১১ হাজার পোস্টাল ব্যালট ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসন হলো— যশোর-৪, চট্টগ্রাম-২, রংপুর-১ ও রংপুর-৪। এর আগে ছাপানো ব্যালটগুলো বাতিল করা হয়েছে।

ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর কিছু প্রার্থীকে আদালতে চ্যালেঞ্জ করার কারণে প্রার্থিতার পরিবর্তন হয়েছে। যেসব আসনে প্রার্থী ফিরে পেয়েছেন বা প্রার্থিতা বাতিল হয়েছে, সেসব আসনের পুরনো ব্যালট আর বৈধ নয়।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, যশোর-৪ আসনের কিছু পোস্টাল ব্যালট প্রবাসী ভোটারের কাছে পৌঁছালেও আদালতের আদেশে কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্যান্য আসনের ব্যালটও নতুন করে ছাপানো হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইসি ইতিমধ্যেই প্রবাসী ভোটারদের জন্য ৭ লাখ ৬৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট পাঠিয়েছে। চারটি আসনের নতুন ব্যালট দ্রুত প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *