ভারত-চীন অর্থনৈতিক ব্যবধানের জন্য রাজীব গান্ধীকে কাঠগড়ায় তুললেন জয়শঙ্কর

নয়াদিল্লি: ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে চীনের চেয়ে পিছিয়ে পড়ার পেছনে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নীতিনির্ধারণী ব্যর্থতাকে দায়ী করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে দেশজুড়ে তুমুল আ

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

লোচনার মাঝেই শনিবার দিল্লিতে আয়োজিত ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে জয়শঙ্কর উল্লেখ করেন, ১৯৮০-এর দশক পর্যন্ত ভারত ও চীনের মাথাপিছু আয়, দারিদ্র্যের হার এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামো প্রায় একই সমান্তরালে ছিল। কিন্তু ১৯৮৮ সালে রাজীব গান্ধীর বেইজিং সফরের পরবর্তী সময় থেকে দৃশ্যপট দ্রুত পাল্টাতে থাকে। তাঁর মতে, সে সময় চীন শিল্পায়ন ও আধুনিক প্রযুক্তির প্রসারে জোর দিয়ে অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটলেও রাজীব গান্ধীর নেতৃত্বাধীন ভারত সঠিক সময়ে সেই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। নব্বইয়ের দশকে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত গতির অভাবে দুই দেশের অর্থনীতিতে আজ বিশাল ফারাক তৈরি হয়েছে।
নিজের এই বিশ্লেষণকে রাজনৈতিক চশমায় না দেখার অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে বিশ্লেষকদের একাংশের ধারণা, সোনিয়া গান্ধীর বইয়ের আকাশচুম্বী জনপ্রিয়তা ও বিক্রির রেকর্ড থেকে জনসাধারণের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতেই এমন বক্তব্য দেওয়া হয়ে থাকতে পারে।
অন্যদিকে, জয়শঙ্করের তুলে ধরা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়েও পাল্টা প্রশ্ন উঠেছে। অর্থনৈতিক ইতিহাস বলছে, রাজীব গান্ধী ক্ষমতায় আসার ছয় বছর আগেই অর্থাৎ ১৯৭৮ সালে দেং জিয়াও পিংয়ের নেতৃত্বে চীনে উদার অর্থনীতির সূচনা হয়েছিল। তখন ভারতে ক্ষমতায় ছিল জনতা পার্টি; প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী। ১৯৭৯ সালে চীন সফরে গিয়ে বাজপেয়ী নিজেও দেশটির সেই অর্থনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন। এরপর ইন্দিরা গান্ধীও পুনরায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগের সেই সময়কালগুলো এড়িয়ে কেবল রাজীব গান্ধীর শাসনামলকেই কেন এই পিছিয়ে পড়ার জন্য এককভাবে দায়ী করা হচ্ছে, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted