আইনশৃঙ্খলা ফেরাতে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মাত্র দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এই মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার মতো ঘটনা ঘটছে। এসব সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।সব ঠিক করতে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান আসিফ মাহমুদ
এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদেও উত্তাপ ছড়িয়েছে। গত ১০ ও ১১ নভেম্বর সংসদ অধিবেশনে এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়।
অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং এ বিষয়ে সরকারের স্পষ্ট জবাবদিহি দাবি করেন।
তবে বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। একই সঙ্গে অপরাধ দমনে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের চিত্রও তিনি সংসদে তুলে ধরেন।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted