ছেলের বিয়েতে যাওয়া হলো না বাবার, বিদ্যুৎস্পৃষ্টে গেল প্রাণ

 ছেলের বিয়ে ঠিক করেছেন বাবা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিয়ে হওয়ার কথা। কিন্তু বিয়েতে যাওয়া হলো না, চলে গেলেন না ফেরার দেশে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়িতে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান বিষু পাল (৬৫)।

 বুধবার (৩০ জুলাই) বানিয়াচং উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই বৃহস্পতিবার। এ উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল, যেখানে ছিল লিকেজ।

ঘটনার দিন সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিয়ে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সজিব ঘোষ। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে।’
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted