বিরোধীদল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পিকার

সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে বিরোধীদল ছায়া সংসদ গঠন করতে করতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কায়সার কামাল বলেন, ‘জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে সরকারি ও বিরোধীদল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে বিরোধীদল ছায়া সংসদ গঠন করতে করতে পারে। একই সঙ্গে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কার্যকর সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।’

তিনি বলেন, ‘ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থার আদলে বিরোধী দলের একটি কার্যকর ছায়া সংসদ থাকলে গণতন্ত্র সংহত এবং নির্বাহী বিভাগকে অধিকতর জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে। এর মাধ্যমে সরকারের নীতি, মন্ত্রিসভার কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা সম্ভব হবে। পাশাপাশি সরকারের ভুলত্রুটি তুলে ধরে বিকল্প প্রস্তাব উপস্থাপন এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কে সরকারি দল বা কে বিরোধী দল তা বিবেচ্য বিষয় নয়, আমরা সকলেই বাংলাদেশের দল, বাংলাদেশী। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দেশকে গড়ে তোলার জন্য এগিয়ে আসব এবং কাজ করব।’

শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভূমিকার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনাদের মধ্য থেকেই ভবিষ্যতের শিক্ষক, গবেষক, বিসিএস কর্মকর্তা, কূটনীতিক, বিচারক, সাংবাদিক, লেখক, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং রাষ্ট্রনায়কেরা উঠে আসবেন। তাই বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু একটি ডিগ্রি অর্জনের পর্যায় হিসেবে নয়, বরং নিজেকে একজন যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক হোসনে আরা বেগম। এ সময় বিশেষ অতিথিরা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted