সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিবকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীতে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজধানাীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted